ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে মিজান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (২৮) এপ্রিল সকালে সদরের কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
মিজান শহরের পূর্ব চাঁদকাঠি পূবালী সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই। 
পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখা যায়।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted