মো: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কিসমত জয়রামপুর এলাকায় একটি ভবনের ছাদে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মোস্তাকিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মামা মোঃ নজরুল ইসলাম মুক্তাগাছা থানায় বাড়ির মালিক মোঃ নিয়াত আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মোস্তাকিম তার মা লাবনী আক্তারের সঙ্গে তার খালা রহিমা আক্তারের বাসায় বেড়াতে যায়। রহিমা আক্তার পেশায় একজন নার্স এবং জামালপুরে কর্মরত। তিনি দুই বছর ধরে নিয়াত আলীর তিনতলা ভবনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। উক্ত ভবনের ছাদের গেট খোলা থাকায় মোস্তাকিম ও তার বোন সাহেরা ছাদে ওঠে। সেখানে ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মোস্তাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়।
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ভবনের ছাদের গেট বন্ধ রাখার বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এছাড়া, দুর্ঘটনার পর থেকে নিয়াত আলী আহত শিশুর চিকিৎসার বিষয়ে কোনো খোঁজখবর নেননি। অভিযোগে আরও বলা হয়, চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এদিকে নিয়ামত আলীর সাথে কথা বললে তিনি জানান, শিশুদের তিনি ছাদে উঠতে বারণ করেছেন তা ভাড়াটিয়াদের জানিয়েছেন
অপরদিকে এক ভাড়াটিয়া বিদুৎ অফিসকে দুসারোপ করে বলেন তারা নিয়ম না মেনে লাইন টেনেছেন
এ বিষয়ে বিদুৎ অফিসের এজিএম অজয় কুমার জানান চেচুয়া বাজারে একটি সাব স্টেশনের জন্য লাইন টানা হয়েছে , এ লাইনের ১০ ফিটের ভিতর কোন স্থাপনা থাকতে পারবেনা যা নিয়ামত আলী না মেনে ভবন নির্মাণ করে এবং ইতি মধ্যেই তাকে কারণ চিঠি পাঠিয়েছে বিদুৎ অফিস বলে জবনান তিনি
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।