চট্টগ্রামের পাহাড়তলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে মেসার্স ইকরাই স্টোরে ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করে গুদামে মজুত রাখার প্রমাণ মিলে।